তাহাদের প্রতি

রাত পোহালেই মলিন মুখ দেখি,
নিষ্পাপ হৃদয় ভরে ওঠে বেদনায়;
বারেবারে ভাঙে মনুষ্যত্বের সুখ,
তবুও বাঁধে নতুন সীমান্ত।হায়—

শুষ্ক দেহে বেদনা ছড়ায়,
তারপর আসে দানবের আঘাত;
দারুণ কষ্টে গড়ে বসতবাড়ি—
মানুষ হারায় আশা আর স্বপ্ন।

অথচ দেখ, গ্রীষ্ম এলে ধরায়—
অশ্রুও খুঁজে পাবে না আর তুমি;
শুষ্ক আঁখি উদাসী সুদূর পানে—
দিবস-রাত্রি একটুও নাহি ঘুম।

সবখানে দেখ, অমানবিক দেয় জ্বালা,
মোদের ভাইয়ের রক্ত চুষে খায়;
ঘরে ও বাইরে সর্বত্র জ্বালাপালা—
ফুসরত একটুও স্থান নাহি পায়।

আকাশে তাকালে জ্বলন্ত অগ্নিশিখা,
ড্রোন, বিমানও পুড়ে ছারখার সেথায়;
মুখজুড়ে সবার মিথ্যা হাসির রেখা,
স্বার্থের কাছে মানবতা নেই কোথাও।

কিন্তু দেখ, সুখ নেই কোনো প্রাণে—
আকুল প্রাণ খোঁজে সুখের নীড়;
নদীর স্রোতে ছুটে চলে অজানায়—
শেষে আসে শুষ্ক নদীর তীর।

স্বার্থ যত সুখ কেড়ে নেয়—
মানবতা কেড়ে নেয় প্রতিক্ষণ;
সুখী হতে চাইলে চর্চা করো—
নিঃস্বার্থ মানবতার জাগরণ।

মানবতা বনাম স্বার্থপরতা: এক যুদ্ধাহত পৃথিবীর আর্তনাদ!

বাছাইকৃত কবিতা

তাহাদের প্রতি

- শাহ্ আলম আল মুজাহিদ

তাহাদের প্রতি বেদনার অশ্রু কাঁপে থরথর,
কালবৈশাখীর হাহাকার,
চিরকাল অভিসার—
যাহাদের চিত্তে অমাবস্যার আঁধার বাঁধিয়াছে ঘর।

জীবনের লক্ষ্যে বহিয়া
যাহারা পড়িয়াছে ক্ষয়ে,
যাহারা অশ্রুর সাগরে মিশিয়া অনিচ্ছায় চলিয়াছে এখন।

পদ্মের পিছু ছুটিয়া
যাহারা পড়িল লুটিয়া,
স্মৃতির আবেগে অন্তরে যাহাদের রিক্ততার বেদনা।

হৃদয়ে আহাজারি,
আঁখিতে ঝরিয়া অশ্রু,
যাহাদের বসতভূমিতে ধ্বংসের লীলা।

পূর্বের স্মৃতি ভুলিয়া,
কাদামাখা দেহের বলে,
যাহারা দুঃখের সাগর করিয়াছে জয়।

শত আশা হইল মিছে,
স্মৃতিগুলো ঘুরিয়া পিছে,
বড় সাধে বাছিয়া লইল বেদনার গান।
বিস্তারিত...

জীবন ও বৃক্ষ

- শাহ্ আলম আল মুজাহিদ

সংসারে বেড়ে ওঠো বৃক্ষের মতো,
প্রেমের স্পন্দনে ফুটাও পুষ্প যত।

যা কিছু প্রাপ্তি, তাই হোক দান,
ছড়াও মানব মাঝে পুষ্পের ঘ্রাণ।

সাধনায় লেগে থাকো দিনভর,
ফলে ফলে হয়ে ওঠো ভরপুর।

অপরের মাঝে বিলিয়ে দাও সব,
পাখির মতো তোলো সুমধুর রব।

সংসার অপার সৌন্দর্যে সাজাও,
সবুজ অরণ্যের রঙে তাকে মজাও।

পুষ্পরূপ হোক মনুষ্যত্ব তোমার,
ফলরূপে ফুটুক গুণের সমাহার।

স্বার্থকতার গান গেয়ে তোমার,
উজ্জ্বল হোক প্রাণান্ত জীবনধার।
বিস্তারিত...

সাম্প্রতিক সংযোজন

শিরোনাম কবি পঠিত হয়েছে
রাধা-কৃষ্ণ মোঃ আবু তালেব 3607
চোখের নেশার ভালবাসা মোঃ আবু তালেব 1450
পল্লী স্মৃতি সুফিয়া কামাল 1416
তবে কেন আমি অপরাধী মোঃ আবু তালেব 1357
চোখের কাজল মোঃ আবু তালেব 1342
তোকে নিয়ে… এলোমেলো হাবীব কাশফি 1289
মানুষ মোঃ আবু তালেব 1252
নবী দ্বীনের রাসুল মোঃ আবু তালেব 1242
রমণী মোঃ আবু তালেব 1217
পার্থক্য মোঃ আবু তালেব 1169
চাঁদবদনী মোঃ আবু তালেব 1163
জন্মান্তর মোঃ আবু তালেব 1156
তোমাকে ভালোবেসে জীবনানন্দ দাশ 1154
জরুরী বিষয় মোঃ আবু তালেব 1153
করিব আজ রঙ্গ লীলা মোঃ আবু তালেব 1152
অবিলাষ মোঃ আবু তালেব 1141
ঘুঙুরটা আজ বাজুক জোরে মোঃ আবু তালেব 1135
রাধা প্রেমের প্রেমিক মোঃ আবু তালেব 1120
 সুপ্ত-প্রিয়া মোঃ আবু তালেব 1115
শ্যাম তোমারে ভালবেসে মোঃ আবু তালেব 1111
শিরোনাম কবি পঠিত হয়েছে
মায়ার নদী মো: আবু তালেব 95
মায়ার বাঁধন মো: আবু তালেব 101
অগ্নিজল ও ছায়ার কারুকাজ মো: আবু তালেব 96
বিবেকের অবশ প্রহর মো: আবু তালেব 176
লোহিতের নীল বিষ মো: আবু তালেব 245
মুকুরে তোমার রূপ মো: আবু তালেব 278
বাউন্ডেলে জীবন মো: আবু তালেব 263
শহর সন্ধ্যার বিপ্রতীপ মোঃ আবু তালেব 411
মেট্রোরঙ মোঃ আবু তালেব 515
সময় ও অনুতাপ (সনেট) মোঃ আবু তালেব 761
পঁচিশ বছর পর মোঃ আবু তালেব 619
কঠোর পথের যাত্রী মোঃ আবু তালেব 630
হৃদয়ের জখম মোঃ আবু তালেব 673
মুক্তিপথ মোঃ আবু তালেব 697
হৃদয়ের নীরবতা মোঃ আবু তালেব 679
অস্তিত্বের প্রতিধ্বনি মোঃ আবু তালেব 576
শূন্যের শপথ মোঃ আবু তালেব 713
নীরব নিয়তি মোঃ আবু তালেব 831
অন্তরের নূপুর মোঃ আবু তালেব 692
মুক্তির সুর মোঃ আবু তালেব 710
শিরোনাম কবি পঠিত হয়েছে
মনুষ্যত্ব শাহ্ আলম আল মুজাহিদ 201
প্রতিবাদী শাহ্ আলম আল মুজাহিদ 200
ধূসর পৃথিবী শাহ্ আলম আল মুজাহিদ 167
জন্মভূমির গান শাহ্ আলম আল মুজাহিদ 226
বেকারত্ব শাহ্ আলম আল মুজাহিদ 179
কোথাও কেউ নেই — শাহ্ আলম আল মুজাহিদ শাহ্ আলম আল মুজাহিদ 162
ছাড়পোকা শাহ্ আলম আল মুজাহিদ 168
কেমন যেন আবু জাফর মহিউদ্দীন 186
মানুষ যুবক অনার্য 0
নীল রঙে পোকা শাহ্ আলম আল মুজাহিদ 251
স্বদেশপ্রেম শাহ্ আলম আল মুজাহিদ 266
অন্তর্লোকের কণ্টকবীথি আজাহার রাজা 170
কাল Foyes Ullah Al Fahim 189
সেই দিন হবে সব হিসেবের পালা... সৌম্যজিৎ রায় 141
ব্যক্তিগত যুবক অনার্য 229
প্রহার সৌম্যজিৎ রায় 240
কবি যুবক অনার্য 0
বিস্ফারিত শব্দহীন দ্রোহের আগুন আজাহার রাজা 196
আমি আজো কবিতা কে ভালোবাসি ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান 248
রবীন্দ্রনাথ যুবক অনার্য 248
শিরোনাম কবি পঠিত হয়েছে