মনুষ্যত্ব
- শাহ্ আলম আল মুজাহিদ
লক্ষ্মী পেঁচার চক্ষু বুঝি আজকে হলো কাল;
লক্ষ্মী কোথায়? কাল পেঁচা ছেয়ে আছে কদমের ডাল!
পুষ্প কোথায়? সব পোড়া ছাই;
বসন্তের বুকে বান! কী করে এ জল পরিবর্তন?
পালহীন নাও ছুটে, ফুঁসে উঠে জল,
কুলহীন পৃথিবীতে কোথা ছুটি চল।
বাতাসেতে ঠাঁই পেল জীবাণুর ঘর,
কালোমেঘ ছেয়ে আছে আকাশের পর।
দুর্যোগ নয়।
মানবের প্রতি প্রকৃতির অভিমান,
মনুষ্যত্বহীন প্রাণের কী দাম!
অমানুষ ছেয়ে আছে ভূ-উপিরতল,
ভেঙে ওরা প্রকৃতির নিয়ম-সুশৃঙ্খল;
চলেছে পথভ্রষ্ট গ্রহচারী,
ধ্বংসের মুখে এনে অবনীকে ছাড়ে;
ওরা করে হাহাকার।
বেকুব মানবের কারবার।
জ্ঞানের দোষে জ্ঞান বিলুপ্ত,
আসল জ্ঞান রইল সুপ্ত;
পুষ্পরূপ মনুষ্যত্ব
রইল তাই অবহেলিত।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।