সোনার দেশা

সোনার দেশ

- শাহ্ আলম আল মুজাহিদ

সোনায় মোড়ানো দেশ আমার, রৌদ্রোজ্জ্বল কাজলছায়া—
শান্তি-সুখের নীড়।
লাল-সবুজের পুষ্প-কানন, পূর্বী হাওয়ায় দোদুল্যমান
প্রজাপতির ভিড়।
পাখি-পাখালির মধুর তানে, ছবির মতো এ দেশ আমার
রঙধনুতে সাজে।
ভোর না হতেই সূর্য এসে, সুখের রঙিন কিরণ ছড়ায়
নানান পুষ্প মাঝে।
কল্লোলিত নদীর স্রোত, কোমল অঙ্গে ছুঁয়ে যায়
কোন এক অচিন দেশে।
রাখাল বাজায়, গায় মাঝি ভাই, জলের শব্দ তাল ধরে—
স্মৃতিরা সব হাসে।
আকাশ তেমনি ক্রোধে রাঙিয়ে, অভিমানের কান্না কাঁদে
শুধুই অকারণে।
সোনালি আভায় মাতানো দেশ, আবার হাসে, আবার হঠাৎ
মিলিয়ে যায় কুহেলিকার টানে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।