শব্দের সুনামি

শব্দের সুনামি

- Md. Mustafizur Rahman

ধোঁয়া ওঠা কফির কাপে,
এলোমেলো কথার ভাঁজে,
অবসর কাটে এখন জ্যামে পড়া মুড়ির টিনে;
চারিদিকে কালো ধোঁয়ার মায়াবী আঁধার,
ফুসফুসে জমে ওঠে মারণাস্ত্রের বিষাক্ত আহার!

চারিপাশে পরিযায়ী পাখিদের কর্কশ কোলাহল,
মিটিং-সিটিংয়ের আদলে উচ্চ নিনাদে বাজে মাদল;
সুবেশী ওয়েট্রেসের বিনয়ী সম্ভাষণে—
উবে যায় ক্ষিদে, মনোলোভা ডিশের ঘ্রাণে।

নিঃসীম নীরবতায় চেয়েছিলাম ফর্ক-স্পুন শুনাবে গান,
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জোয়ারে ধেয়ে আসে শব্দের সুনামি আর বাঁধভাঙা বান!

মোঃ মুস্তাফিজুর রহমান
ঢাকা ১৫.০৮.২০২৬


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।