সন্ধ্যার ভিড়ে দেখি এক ঝলক চোখ—
তোমার নিউরনে ছিল শহরের শোক।
পিচঢালা পথ জুড়ে নিয়নের বিভ্রম,
ভিড়ের অরণ্যে;- খুঁজে ফিরি দম।
অলিখিত স্ক্রিপ্টের অদৃশ্য প্রান্তরে,
ভেতরের শূন্যতা আজ তীব্র চিৎকারে;
অস্তিত্বের দ্বন্দ্বে তুমি একাকার,
তুমি ছাড়া সব পথ কেবলই আঁধার।
হঠাৎ নীরবতা, শব্দহীন সব ক্রন্দনে,
তুমিই এক দ্যুতি, মহাজাগতিক ক্ষণে।
পাপড়ি ছোঁয়ায় আজ সব সীমা ধূলিসাৎ,
অস্তিত্বের গভীরে শুরু নতুন রাত।