কেউ কি জানো ভাই হারানোর কি বেদনা?
একমাত্র পুত্রকে হারিয়ে এক মা সয়েছে কত যাতনা!
এক পিতা সয়েছে কত ক্লান্তি, কত কষ্ট
অনেক মেয়ের পর পেয়েছিলেন এক পুত্র, চেয়ে আল্লাহর কাছে
সেই পুত্রকে রাখতে পারেনি মা নিজের মাঝে
দিয়েছিলেন দূর ঠিকানায় এক আপনের কাছে
সয়েছে সেথা পুত্র অনেক কষ্ট
কারো কাছে কয়নি তা ভয়ে আর লাজে
কেমন করে পেরেছে মা থাকতে সেই পুত্রকে ছেড়ে
সেটা শুধু জানে সেই মা আর তার রব
আর কেউ তা জানে নারে
সেই নাড়ি ছেড়া ধন যখন ফিরে এলো মায়ের কাছে
খুশিতে মা আটখানা আহলাদে
সেই খুশি মায়ের রইলো না বেশিদিন
একদিন কাউকে কিছু না বলে জুমার নামাজ পড়তে গিয়ে ফিরে এলো লাশ হয়ে
এরপর অনেক বছর বেঁচে ছিলেন পুত্র হারা সেই মা
এরপর একদিন তিনিও চলে গেলেন মেহমান হয়ে আল্লাহর ডাকে
জীবিত ছিলেন পিতা ও বেশ কিছু বছর
পুত্র, স্ত্রী হারিয়ে তিনি হয়ে গিয়েছিলেন নির্বাক
এরপর, এরপর তিনিও হলেন আল্লাহর মেহমান
আম্মা, আব্বা আর ভাইয়া কেমন আছো তোমরা?
খুব জানতে চায় আমার এই তৃষ্ণার্ত মনটা ।।।।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।