বাদলের দিনা

বাদলের দিন

- শাহ্ আলম আল মুজাহিদ

কি সুন্দর কাটাইতাম শৈশবের দিন।
নদীর জলে ভাসতাম বাদলের দিন।
হরিদির খলাজুড়ে সবে আসতাম।
নেচে নেচে গেয়ে গান মেতে উঠতাম।
বিছুলিগাদার তলে শুয়ে থাকতাম,
হতবাক চোখ মেলে চেয়ে থাকতাম,
সবে একসাথে মিলে যবে হাসতাম,
ভিজে মাটি কাদা করে পিছলে খেতাম।

হয়তো পিতামাতা জানতে পেরেই,
লাঠি নিয়ে ছুটে আসত পাকা দৌড়েই।
খিলখিল হেসে মোরা নিজ নিজ ঘরে,
ছুটিতাম আগেবাগে মাইরের ডরে।
মেঘের ঐ ডাক গুনি এক-দুই-তিন—
কি সুন্দর ছিল সেই বাদলের দিন।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (1)
Mr. Admin - 13 hours ago

কবি সম্ভবত সনেট লেখার চেষ্টা করেছেন, আরও ভালভাবে চেষ্টা করার জন্য আহবান করছি।