বসন্তা

বসন্ত

- জয়দীপ রায়

মালতী ফুটিল সেউতি উঠিল,
কেতকী গা-ঝাড়া দিল।
সুরেলা কোকিলে গলা কাঁপাইয়া,
বনের বারতা দিল।

বকুল ছড়াল তারা একঝাঁক,
মাদার ফাগুয়া খেলে।
ফুলঝাড় রেখে রাত চলে যায়,
পদ্ম চক্ষু মেলে।

করবীর কলি মৌ-কণা গড়ে,
ভূমি ফুটাইল চাঁপা।
হলদে চড়াই মধুতে মাতাল,
নর্তনে করে কৃপা।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।