পঁচিশ বছর পর
- মোঃ আবু তালেব
আজ আমি তোমাকে সেই দিনের কথা স্মরন করাতে চাই-
যেদিন তুমি মেয়ে হয়ে ওঠোনি-
অথচ তোমার প্রতি আমার ভালবাসা উপচে পড়েছিল ।
এ গ্রাম, সে গ্রাম
এ দেশ, সে দেশ
এ, ও
শিশু-কিশোর-আবাল- বৃদ্ধ -বণিতা
কানাকানি করেছিল সত্য -
হয়তো তোমারও অন্তর্চক্ষু খুলেছিল বটে-
তবে তোমার চর্মচক্ষু আমার প্রতি অন্ধ ছিল ।
তুমি তোমার মনের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছিলে!
কিছু কিছু জয় আছে- নিজেকে হারিয়ে দেয়।
আসলে তুমি সেদিন হেরে গিয়েছিলে- বুঝনি !!
জীবন থেকে পঁচিশ বছর হারিয়ে গেলে
কেউ কেউ নিজের ভুল বুঝতে পারে হয়তো-
সে জীবনের এক জটিল বাস্তবতা।
আমি কি বুঝতে পারলাম জান?
যুদ্ধ এমনও হয়-
পঁচিশ বছর পরেও কেউ কেউ
- যুদ্ধে হেরে যায়।
আসলে তুমি কখনো জিতোনি!!!