নতুন দিনের পৃথিবী যে তোমার অপেক্ষায়
- ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান
হে যুবক। নতুন দিনের পৃথিবী তোমার অপেক্ষায়।
তুমি আমগ্ন ডুবে আছো কোন অতলতায়। কলুষতার জোয়ারে কেন ভাসাচ্ছো নিজেকে? তটে উঠে! এসে দেখো! আগামীর পৃথিবীকে।
নতুন দিনের পৃথিবী যে তোমার অপেক্ষায়।
তামাম পৃথিবী ছেঁয়ে আছে ঘোর কালো, অমানিশায়, হে যুবক।
নব-প্রভাতের কিরণ হয়ে জাগতে হবে তোমায়। প্রজ্বলিত প্রদীপ হয়ে দূর করো অন্ধকার।
আলো ফোটাও ধরায়, না-হয় গোটা পৃথিবী তলিয়ে যাবে চোরাবালির অতলতায়।
নতুন দিনের পৃথিবী যে, তোমার অপেক্ষায়।
যুবক তোমায় জাগতে হবে নব উদ্যমে, খুলতে হবে দোর- তোমাকেই ছিনিয়ে আনতে হবে সোনারাঙা ভোর। কলুষতার আবরণ ভেদ করে আনতে হবে নির্মল বাতাস দিগন্ত জুড়ে শুধু ভালোলাগা, অতঃপর স্বস্তির নিঃশ্বাস।
নতুন দিনের পৃথিবী যে তোমার অপেক্ষায়।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।