বিদায় বেলায় বসিয়া ভাবি
ইহাই কি আমি চাই?
এ মন তখন কাঁদিয়া বলে
ইহার চাইতে ভালো বিকল্প
কিছুই আর নাই।
আত্মীয় স্বজন ছাড়িয়া কেহ
সাধে কি বিদেশ যায়?
ভবিষ্যতের কথা ভাবিয়া
বিদেশ যায় সবাই।
অন্যভাষায় সাধ কি মেটে
মাতৃভাষা ফেলে
আপনজনের বদনখানি
চোখের সামনে ভাসে।
কত স্নেহ মমতা জড়ায়ে আছে
আমার এ বাংলাদেশে
নিরাপত্তার কথা ভাবিয়া
কতজন দেশ ছেড়ে চলে গেছে।
অস্থিতিশীল হয়ে আছে
আমার এ দেশখানি
সদা ছিনতাই ডাকাতি রাহাজানি
আর লেগে আছে হানাহানি।
আমি চাই আমার দেশে সদা
শান্তি বিরাজ করুক
এই শান্তি অনিবার লাগি
সবাই সক্রিয় হয়ে উঠুক
হাসি ফুটুক এই দেশের
সকল মানুষের মুখে
মিলেমিশে বেঁচে থাক
এক হয়ে সুখে।।