দহনা

দহন

- উষসী

যদি মরে যেতাম
সুস্থ স্বাভাবিক ঠান্ডা মাথায় মৃত্যু হতো
দুনিয়ার ওপারে শান্তি মিলবে কি??

পরকাল বলে যদি কিছু থাকে
চাইনা আর পুনর্জন্ম
এক জীবনেই বেঁচে মরা
নতুন করে চাইনা আর এই
অশান্তি আর প্যারা।

পিছুটান শুধু আমার একাকী বাবা আর সন্তান
নিঃসঙ্গ পিতা হারাবে তার একমাত্র অবলম্বন
সন্তান হবে মাতৃহারা
তাদের নীরব আহাজারি
সেই ভাবনাই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে বারেবার।।

বেঁচে থেকেও মৃত
দিন যাচ্ছে যত
দুঃখের পাহাড় জমছে তত
মৃত্যুতেই খুঁজে চলেছি মুক্তি।।