ছেলেবেলাা

ছেলেবেলা

- Umm Abrar

মাঝে মাঝেই হারিয়ে যাই আমার ছেলেবেলায়
যে বেলাতে কাটত সময় পড়ায় আর খেলায়
যে সময়ে আদর ছিল, ছিল অল্প শাসন
পড়া শেষে খেলতে বসায় ছিল নাকো বারন
সে সময়ে মনটা ছিল অনেক অনেক সরল
বুঝতাম না কোনটা জটিল আর কোনটা সরল
এই বেলাতে এসে আমার লাগেনা কিছু ভালো
চারপাশটা কেমন জানি জটিল আর কালো
বড় বেলায় এই সময়ে সবই দেখি Change
বারে বারেই বলতে থাকি Strange very Strange!
এই বেলাতে এসে আমার লাগে হাশফাঁস
চারপাশে সবকিছুর মাঝে কুটিলের বসবাস


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।