কর্পোরেট কালচার
- Md. Mustafizur Rahman
যে মেয়েটি রোজ রাতে
খুন হয় ফুটপাতে
যে ছেলেটি প্রতিদিন প্রতিক্ষণে
পড়ে থাকে রাজপথে
কখনোবা বেওয়ারিশ লাশ হয়ে পড়ে কাটা ট্রেনে
বাসে ট্রামে মেট্রোতে ক্ষয়িষ্ণু চপ্পলে
সময় হারায় শুধু মলিন ক্লেদাক্ত পদযুগলে
কংক্রিটের ম্যানগ্রোভ ফরেস্ট অফিসে
সকাল-সন্ধ্যায় খুন হয় কর্পোরেটের নীলাভ বিষে
নকল ট্যাগের ব্রান্ডের আড়ালে
বিশ্বাস-অবিশ্বাসের দোলাচালে
বাড়ে ক্লেদ, তুমি হাত বাড়ালে
বয়ে চলে অবিরাম রক্তক্ষরণ
কর্পোরেট কালচার?
সীমাহীন অসমযুদ্ধের এক অদেখা রণাঙ্গণ ।।
মোঃ মুস্তাফিজুর রহমান
ঢাকা ১৯.০৮.২০২৬
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।