এ শহর আমার নয়
- Md. Mustafizur Rahman
এ শহর আমার নয়
সব কটা সূচকেই করে নির্দেশ—
এ শহর আমার নয়,
যানজট, জলজট, ধূলি-দূষণের কোলাহলে
পড়ে থাকে কঙ্কাল আর বিষণ্ন স্বদেশ।
রাহাজানির নির্ধারিত চাপাতির কোপে সর্বদা খেলা করে ভয়,
অনায়াসে বসা যায় মসনদে; গলি-ঘুচি-মহল্লা হয় না কারো জয়।
ফুটপাতে হকারের বাড়িঘর—পৈতৃক সম্পদ!
চাঁদাবাজি, নয় কোনো ডাকাতি;
সমঝোতা হলে পরে কেনা যায় ঝাড়বাতি?
পথে-ঘাটে, রাজপথে মানুষ নয়; ভরে থাকে লম্পট।
বর্ষায় চলে খোঁড়াখুঁড়ি,
পথে চলে ভাসমান টানাগাড়ি।
রাস্তাও খোলা নেই,
ম্যানহোল ঢাকা নেই;
বেঘোরে হারায় প্রাণ পথচারী,
প্রতিদিন ঘটে দুর্ঘটনা—এসেছে কঠিন মহামারী!
ঢাকা থেকে নিউ ইয়র্ক—আয়তনে তিন গুণ,
ফুটপাত, রেলপথ, রাজপথ আয়তনে বহু গুণ।
জনগণের অকুন্ঠ সেবায় আছে মেয়র একজন—নাম তার মামদানি।
শহর হলেও ছোট, আমরা পেয়েছি মেয়র মাত্র দু’জন; তারা বড়ই ’খানদানি’।
উত্তরে একজন, দক্ষিণে একজন;
দু’দিকেই থাকেন দু’জন।
পূর্ব-পশ্চিম আছে ফাঁকা—বসতে পারো সুজন,
কিংবা আসতে পারো নতুন কোনো ’মহাজন’।।
মো: মুস্তাফিজুর রহমান
ঢাকা ২১.০৭.২০২৬
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।