আলোর দেখাা

আলোর দেখা

- Umm Abrar

ডুবে আছি অন্ধকারে,
ডুবে আছি গুনাহের রাজ্যে
প্রতিনিয়ত হচ্ছি প্রতারিত নিজের মনের কাছে
করছি দাসত্ব নিজের নাফসের
ভুলে আছি নিজের দায়িত্ব
চলছি খেয়াল খুশির আবেগে
জীবনের কি উদ্দেশ্য তা পাই না খুঁজে
অস্থির এ মন করে ছটফট আনমনে
কেন আগমন এ দুনিয়ায়?
ভেবে ভেবে হই ব্যাকুল
হঠাৎ একদিন স্বপ্ন ভংগ হল আমার
নিজেকে আবিস্কার করলাম এক দু:স্বপ্নে
নিজেকে চেনার আগে চিনতে শুরু করলাম আমার রবকে
যিনি পাঠিয়েছেন এই দুনিয়ায় তার ইবাদতের উদ্দেশ্যে
খুঁজে পেলাম জীবনের মানে,
খুঁজে পেলাম সঠিক পথ
যে পথে আমি হব না কখনো বিপথগামী যদি সাথে থাকেন মহান রব
আলোর পথের দিশারী পেলাম আলোর দেখা
শুরু হল আমার দ্বীন ইসলামের পথে চলা
তাকওয়া দিয়ে পূর্ন করতে চাই ও জীবন
ওহে রহমান, ওহে রহীম হেফাজতে রেখো আজীবন।।