১। সৃষ্টির আদিম লগ্নে যে হাত ভাগ্যলিপি লিখল ভাই,
সেই কালির এক বিন্দু মোছার সাধ্য তো কারো নাই!
জীবন সে তো পুতুলনাচ, নেপথ্যে তার সুতোর টান—
মুক্তি খোঁজার বৃথা আশা, খাঁচার পাখি খাঁচায় যাই!
২। মুক্ত আকাশ ডাক দিয়ে যায়, ডানা মেলে ওড়ে মন,
ভাবে বুঝি স্বাধীন আমি, ভাঙল বুঝি এই বাধন!
অলক্ষ্যে সেই নাটাইওয়ালা যেই দিল এক ছোট্ট টান—
মাটির বুকে আছাড় খেয়ে সাঙ্গ হলো এই জীবন।
৩। ললাট-লিখন আগেই যদি লিখে থাকেন ভাগ্য-ধাতা,
তবে কেন পাপ-পুণ্যের এই মিথ্যে হিসাব খাতা?
ইচ্ছামতো চলবেন তিনি, শাস্তি দেবেন আমায় কেন?
আজাদ আমি নামেই শুধু, আসলে তো বন্দী-নেতা!
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।