অহংকারের প্রতীক নিয়ে সবুজসন্ধ্যা অসহ্য...
কান্নাকেও ঝড়ের কাছে হার মানাবে নকলচোখ!
ছন্দে জবাব তর্ক তোলে, পায়রা ওড়ে আকাশময়...
আশঙ্কাকে সাহস দিয়ে বিয়োগ করতে সবার ভয়!
রোদ্দুরে যে বৃষ্টি খোঁজে তার মতো কে মূর্খ লোক?
জ্যান্ত ঘোড়া পুড়িয়ে তুমি স্বপ্নে মৃদু মুখ খোলো...
অপূর্বম্লান শহর ভেঙে পালিয়ে যাচ্ছে মাতৃঋণ...
জীবনকে রোজ খরচ ক’রে সামনে আসছে মৃত্যুদিন!
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।