নিজের শত্রু নিজেইা

নিজের শত্রু নিজেই

- আজহারুল ইসলাম তালহা

নদীর বুকে ময়লা ফেলে
দূষিত করেছি পানি
নিজের শত্রু নিজেই মোরা
সে কথা কজন জানি ?
নদীর মোদের স্বার্থ মেটায়
পিপাসা মেটায় জলে
স্বার্থকতা কয়দিন পরে
আমরা যায় যে ভুলে।
ঘরের বর্জ, কলের বর্জ
ফেলি নদীর বুকে
দেখেও দেখি না মোরা কেহ
স্বার্থের পর্দা চোখে।
অন্ধ বিবেক নিয়ে আমরা
নিজের মতোই চলি
তাইতো মোরা আবর্জনা
নদীর বুকেই ফেলি।
নিজের শত্রু নিজেই হয়ে
করছি নদী নষ্ট
নিজের স্বার্থ নিজে বুঝি না
হায় রে! মোদের কষ্ট।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।