চাঁদ হয়ে তুমি আসো
- মুহিববুল্লাহ আল মামুন
দুটি চোখে তারাদের মেলা বসে
যখনই আঁধার নামে,
চাঁদ হয়ে তুমি আসো
আমার পৃথিবী আলোয় ভরে যায়।
তোমার অনুভবে অস্তিত্ব খুঁজে পাই,
স্বপ্নেরা ডানা মেলে
ওই নীল আকাশে;
তুমি কাছে এলে সময় থমকে যায়।
যদি হারিয়ে যাও কোনো নিঃশব্দ রাতে,
তারারাও ঝরবে অশ্রু হয়ে।
আমার সমস্ত আকাশ
তোমার অপেক্ষায় আলো জ্বালিয়ে রাখে।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।