আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহু

- সুলাইমান সিরাজ

প্রভু তুমি দয়ায় অশেষ
অতি মেহেরবান
দ্যুলোক ভূলোক সৃজন তোমার
তুমি যে রহমান।

সাঁঝ সকালে গাছের ডালে
পাখি ডাকে কুহু
মিষ্টি সুরে গায় যে তারা
আল্লাহু আল্লাহু।

সন্ধ্যা হলে পাখিরা সব
ফিরে ঝাঁকে ঝাঁকে
কিচিরমিচির কলরবে
প্রভু তোমায় ডাকে।

গাছ গাছালি পাখপাখালি
নামটি তোমার জপে
তোমার চরণতলে আমি
দিলাম মোরে সঁপে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।