মুসলিম সংখ্যালঘু
- শাহ্ আলম আল মুজাহিদ
আমরা উড়াবো বিজয় নিশান,
আমরা মুসলমান।
আঁধার ভেঙে জাগবে রবি
পূর্ব আসমান।
নানান দেশের সংখ্যালঘু
মুসলমানের জাতি,
আজকে দেখ, নির্জাতিত
বিশ্বজুড়ে জ্ঞাতি।
আমার ভাই পথে যখন
শান্ত হেঁটে যায়,
শকুনেরা মাথায় বসে,
কাঁঠাল ভেঙে খায়।
জোকের মতো যুগ হতে যুগ
রক্ত চুষে খায়—
এসব কি আর দেখে দেখে
সহ্য করা যায়?
ফিলিস্তিনে নিজের দেশেই
বন্দি মুসলমান,
রেঙ্গুনে আজ রোহিঙ্গারা
ঘরছাড়া, সাবধান-
বিশ্ব বিবেক কেন চুপ আজ?
যারা শোনায় মানবতার কথা!
প্রতিবাদের ঝড় তুলেই
আনতে হবে পূর্ণ স্বাধীনতা।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।