বৃষ্টি ও ছাতার কথোপকোথন
- Md. Mustafizur Rahman
বৃষ্টি কি শুধুই আকাশ থেকে ঝরে ?
কিছু বৃষ্টি মেঘ, বজ্রপাত ছাড়াই তৈরি হয় বুকের ভিতরে
ভিজিয়ে দেয় স্মৃতি, দীর্ঘশ্বাস আর না বলা কথাগুলো অন্তরে
অঝোর ধারায় সেদিন নেমেছিল বৃষ্টি
কদমফুলে ভিজে বাতাসে, পুরানো গন্ধ কিছু হয়েছিল সৃষ্টি
ছাতা মেলে আনমনে ধীরলয়ে হাটছি
কিছুটা দুরে শাড়ীর আচল ভিজিয়ে, সবুজ চাদরে মেঘমালা রয়েছে দাড়িয়ে
আমি দুর থেকে অপলক চোখে তাকিয়ে দেখছি
অতঃপর নিঃশব্দে বাড়িয়েছি ছাতা
মিহি সুর আসে ভেসে, ’বৃষ্টি থেকে কিভাবে বাচাবে দু’টি মাথা’ ?
স্বগোক্তির মতো উচ্চারিত শব্দমালা, ’বৃষ্টি থামায় না ছাতা
মানুষের খুব কাছাকাছি এনে দেয় দু’টি মাথা’
ফিরে আসে, বহুবছর আগের কোন আলো
বৃষ্টির শব্দে কথারা যায় ভেঙ্গে
কখনো কখনো নিরাবতাই আনেক ভালো
বহু বছর আগে-----------------------------
দুরন্ত যেীবনে মিছিলের সিড়িতে
একটি কালো ছাতা ছিল মেঘমালার
তার ছায়ায় গাথা হয়েছিল কথামালার
বিশ্বাস জন্মেছিল সব পথ ভালোবাসাতেই মেশে
প্রবল স্রোতের টানে জীবন সেতু ভেসে যায় অবশেষে
শ্রাবণ সন্ধ্যার মতো বিষণ্ণ সুর, কন্ঠে মেঘমালার
’বাড়লে বয়স, বৃষ্টিকে আর ভয় নেই আমার
ভয় হয়, হাতে রেখে হাত নিয়েছিল শপথ
অথচ ইচ্ছে করেই হারিয়েছে সে পথ’
ধোয়া উঠা চা’য়ের কাপে ফিরে আসে অতীত
মেঘমালার জলজ চোখে বর্ষার বিপন্নতা-----------
’মানুষ ছাতা কেনে শরীর বাচাতে---
কিন্ত পারে না সে ছাতা, হৃদয় রাঙাতে’
পথ হয় শেষ, কিছু দুরে যায় দেখা --------
কর্দমাক্ত গলিতে মুক্ত বিহঙ্গের ফুটবল শেখা
শিশুদের আনন্দ কোলাহল থামাতে পারে না এই প্রবল বর্ষণ
ছাতা মাথায় মেঘ-বাদলের হৃদয়ে চলে অবিরাম উষ্ণ প্রস্রবণ।।
মো: মুস্তাফিজুর রহমান
ঢাকা ২৬.০৭.২০২৬
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।