প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন

- রাফাত আহমেদ

আবার ফিরে, বিজয়ীর ইতিহাসের নয়,
পরাজয়ের সমস্ত ফুটনোট পুড়িয়ে নিজের নামের পাশে তোমার নামটা লিখবো।

তোমার দু কপালের ভাঁজে যে সব সকাল জন্ম নেয় ঘুমহীনতার
অবৈধগর্ভে,
সেই অপ্রকাশিত শহরের একমাত্র নায়ীকা আমি তোমাকেই করবো।
তোমার আঁচলের ভাজে কিংবা কানের পাশের অন্ধকার ঢেউয়ে
আমি বুদ্ধমূর্তীটা ভাসিয়ে দিবো।

আমি ফিরবো

করতলে একটি শামুক নিয়ে,
তার সর্পিল অন্ধকারে লুকিয়ে থাকবে আমাদের অসমাপ্ত মহাবিশ্ব,
আমাদের না-বলা বাক্য,
আর সেইসব ভবিষ্যৎ যেগুলো জন্মানোর আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছিল।

আমি ফিরবো
একটা রক্তাক্ত হাত নিয়ে
কথা দিচ্ছি ফিরবো।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।