চাইলেই পালানো যায়না
পালানো এতো সহজ নয়
একবার জড়িয়ে গেলেই
আষ্টেপৃষ্ঠে বাধা পড়ে যায়
সে বাঁধন ছোটানো এতো সহজ না।
জীবন স্বপ্ন বাস্তবতা
নতুন স্বপ্নে বুক বাঁধি
বাস্তবতার আঘাতে সব চুরমার হয়ে যায়।।
হিসেবী বেহিসেবী স্বপ্নের আনাগোনা
বেহিসেবী জীবনযাপন
মুহূর্তেই সব স্বপ্নের হয়ে যায় দাফন।।
স্বপ্ন,
সেতো মুক্ত বাধাহীন কল্পনা
নতুন স্বপ্নের ডালা সাজিয়ে
তবু ছুটে চলা নতুন ভোরের অপেক্ষায়.....
আমরা যেখান থেকে পালিয়ে বাঁচতে চাই
বাস্তবতা আমাদের ঠিক তারই মুখোমুখি করে দেয়
পাঠ্যবইয়ে শেখা সেই উক্তির মতন,
"যেখানে বাঘের ভয়, সেখানে রাত হয়"
তাই পালিয়ে বাঁচা এতো সোজা নয়।।
জীবনের হিসেব মেলানো বড় দায়
হারিয়ে যাওয়ারও তো নেই উপায়
বাস্তবতা মেনে নিয়ে
সুখ দুঃখ সাথী করে
অবিরাম ঘুরে চলেছে জীবনের চাকা
হায় জীবন...... !!!
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।